1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

ফতুল্লায় এসআই গ্রেপ্তারের পর আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ, নিরপেক্ষ তদন্তের দাবি স্থানীয়দের।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৮৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার এসআই খায়রুল বাশারের বিরুদ্ধে মাদক উদ্ধারের অভিযানের সময় সোনার চেইন চুরির অভিযোগে মামলা ও গ্রেপ্তারের ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। আদালতের নির্দেশে তিনি বর্তমানে নারায়ণগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।
স্থানীয় সূত্রের দাবি,ঘটনাটির পর থানার কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।
এলাকার বাসিন্দাদের মতে,আইন প্রয়োগকারী সংস্থার কোনো সদস্য অপরাধে জড়িত থাকলে তার বিরুদ্ধেও প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে নিরপরাধ পুলিশ সদস্যদের যেন অযথা হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
স্থানীয়দের দাবি,ফতুল্লা মডেল থানার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে জনগণের আস্থা ফিরিয়ে আনতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost