1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

প্রতিরক্ষা খাতে ৭.০৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, সেনা-নৌ-বিমান বাহিনীতে আসছে বড় পরিবর্তন।

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৩৫ বার পঠিত

ঢাকা প্রতিনিধি:
বাংলাদেশ এর প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রায় ৭.০৫ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৮৬ হাজার কোটি টাকা) ব্যয়ের একটি বিশেষ সামরিক আধুনিকায়ন প্রকল্প ঘোষণা করা হয়েছে। জাতীয় সংসদে উপস্থাপিত এ পরিকল্পনায় আগামী ১০ বছরে ধাপে ধাপে তিন বাহিনীর আধুনিকায়নের রূপরেখা তুলে ধরা হয়।
ঘোষণা অনুযায়ী, সেনাবাহিনীতে উন্নত যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি, নৌবাহিনীতে আধুনিক যুদ্ধজাহাজ ও সাবমেরিন সক্ষমতা এবং বিমানবাহিনীতে মাল্টিরোল যুদ্ধবিমান, অ্যাটাক হেলিকপ্টার ও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত করা হবে। পাশাপাশি অস্ত্র আমদানির ওপর নির্ভরতা কমাতে দেশে প্রতিরক্ষা শিল্প বিকাশ এবং বিশেষায়িত ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।
সরকারের ভাষ্য অনুযায়ী, জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব রক্ষা এবং ভবিষ্যৎ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এই দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সংগৃহীত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost