1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

আর্জেন্টিনার কাছে হারের পর কান্নায় ভেঙে পড়লেন মিশরের মোস্তফা জিকো,রেফারিকে বললেন‘জালিম’।

নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৬৫ বার পঠিত

নিউজ ডেস্ক:
ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার কাছে হৃদয়বিদারক হারের পর ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে কান্নায় ভেঙে পড়েন মিশরের স্ট্রাইকার মোস্তফা জিকো। আবেগঘন প্রতিক্রিয়ায় তিনি ম্যাচ পরিচালনাকারী রেফারির কঠোর সমালোচনা করে তাকে,জালিম’বলে মন্তব্য করেন।
জিকোর দাবি,ম্যাচজুড়ে রেফারির একাধিক সিদ্ধান্ত মিশরের বিপক্ষে গেছে এবং এতে একটি পুরো জাতির স্বপ্ন ভেঙে গেছে। তিনি বলেন,রেফারি একটি গোটা জাতির প্রচেষ্টা নষ্ট করে দিয়েছেন।
সাক্ষাৎকারের একপর্যায়ে জিকো পবিত্র কোরআনের বিখ্যাত দোয়া,হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল’পাঠ করেন। এর অর্থ,আল্লাহই আমাদের জন্য যথেষ্ট,আর তিনিই সর্বোত্তম কর্মবিধায়ক ও ফয়সালাকারী।
তার এই আবেগঘন প্রতিক্রিয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। অনেক সমর্থক তার অনুভূতির প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন,আবার কেউ কেউ মনে করছেন রেফারির সিদ্ধান্ত নিয়েই ম্যাচের ফল নির্ধারিত হয়েছে।
তবে ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে আনুষ্ঠানিকভাবে ফিফার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য জানানো হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost