1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ভূমি সেবায় ঘুষ ও দালালমুক্ত পরিবেশ গড়তে কঠোর অবস্থানে জেলা প্রশাসন।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১১৩ বার পঠিত

প্রতিবেদক:মোহাম্মদ হোসেন হ্যাপী।
নারায়ণগঞ্জে ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে ঘুষ,দুর্নীতি, অনিয়ম ও দালালচক্রের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির বলেছেন,ভূমি সেক্টরে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না এবং ‘জিরো টলারেন্স’নীতিতে ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,ভূমি অফিসে জনগণকে দ্রুত,সহজ ও হয়রানিমুক্ত সেবা দেওয়া সরকারি কর্মকর্তাদের নৈতিক দায়িত্ব। শুধু ঘুষ নেওয়াই নয়, অযথা সেবা বিলম্বিত করাও এক ধরনের দুর্নীতি।
ডিসি বলেন যে কাজ একদিনে করা সম্ভব, সেটি অকারণে কয়েকদিন ঘুরিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়। দায়িত্বে অবহেলা ও সেবায় গাফিলতির বিরুদ্ধেও প্রশাসন ব্যবস্থা নেবে।
তিনি জানান,জেলার প্রতিটি ভূমি অফিসে নিবিড় নজরদারি চলছে এবং গোপনে তথ্য সংগ্রহ করা হচ্ছে। কেউ ঘুষ দাবি করলে বা অনিয়ম করলে সঙ্গে সঙ্গে অভিযোগ জানানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক আরও বলেন, ঘুষ গ্রহণকারী এবং ঘুষের লেনদেনে সহযোগিতাকারী—উভয়েই আইনের দৃষ্টিতে অপরাধী। তাই সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করা সম্ভব।
সম্প্রতি সোনারগাঁও উপজেলার বিভিন্ন ভূমি অফিস পরিদর্শন করে কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের দাবি, এই অভিযান ধারাবাহিকভাবে চলবে এবং জনগণের দোরগোড়ায় স্বচ্ছ ও জবাবদিহিমূলক ভূমি সেবা পৌঁছে দিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
সচেতন মহলের মতে,জেলা প্রশাসনের এই উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জে ভূমি সেবায় ঘুষ, দালাল ও হয়রানি অনেকাংশে কমে আসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost