
ফারজানা ফারাবী,নিজস্ব প্রতিবেদক:
দেশের অন্যতম বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক পিএলসি-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বাসাবো শাখায় কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রবিবার (৫ জুলাই ২০২৬) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার নীতি-নির্ধারক পরিষদের সভাপতি মুহম্মদ জামাল হোসেন। তিনি বলেন,দীর্ঘ ২৫ বছরে গ্রাহকসেবা, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং এবং আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে ব্র্যাক ব্যাংক দেশের ব্যাংকিং খাতে একটি আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ভবিষ্যতেও সেবার মান উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসাবো শাখার ব্রাঞ্চ ম্যানেজার মৌসুমী কবির। এ সময় রিজোনাল হেড সাদিয়া, মাহমুদা আক্তার, শাখার কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ব্র্যাক ব্যাংকের ২৫ বছরের সফল পথচলা,গ্রাহককেন্দ্রিক সেবা, ডিজিটাল ব্যাংকিং, স্বচ্ছতা ও উদ্ভাবনী কার্যক্রমের প্রশংসা করেন। পরে অতিথিদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে ব্যাংকের রজতজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানের শেষে শুভেচ্ছা বিনিময় ও ভবিষ্যতের সাফল্য কামনা করা হয়।
All rights reserved © 2019
Leave a Reply