1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৩৯ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন ও হলরুমের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী এমপি।
রোববার (৫ জুলাই) ফুলবাড়ীয়া উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ভবন ও হলরুমের উদ্বোধনের পাশাপাশি উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসান এমপি এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি এমপি।
উদ্বোধন শেষে প্রধান অতিথি ও অতিথিরা নবনির্মিত সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন ও হলরুম পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন এই অবকাঠামো উপজেলা প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং জনসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সফরটি নির্বাচন-পরবর্তী সময়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ফুলবাড়ীয়া উপজেলায় প্রথম সরকারি সফর হিসেবে উল্লেখযোগ্য।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,সরকারি দপ্তরের প্রতিনিধিরা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost