
নিজস্ব প্রতিনিধি:
ফতুল্লা আদালত চত্বরে ব্যবসায়ী ও স্থানীয়দের প্রতিবাদ, দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।
ব্যবসায়ী মোহাম্মদ মোতালেব হোসেন হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল,মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় হত্যাকাণ্ডে অভিযুক্ত জাকিরকে দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবিতে স্লোগান দেন অংশগ্রহণকারীরা।
রোববার (৫ জুলাই) সকালে ফতুল্লা আদালত চত্বরে মাসদাইর বাজার ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জানা যায়,গত ১ জুলাই রাতে দুর্বৃত্তরা বিকাশ ব্যবসায়ী মোহাম্মদ মোতালেব হোসেনকে হত্যা করে। পরে তার মরদেহ তোশকে মোড়ানো অবস্থায় জামতলা এলাকায় ফেলে রেখে যায়। এ ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মানববন্ধনে নিহতের মেয়ে আশা আক্তার,ব্যবসায়ী মো.কামাল হোসেন,মো.রবিউলসহ স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী অংশ নেন। বক্তারা বলেন, হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হলেও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ এখনো বিরাজ করছে।
All rights reserved © 2019
Leave a Reply