1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন

জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ নারায়ণগঞ্জে র‍্যালি,বৃক্ষ বিতরণ ও উন্নয়ন নিয়ে আলোচনা।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৯০ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:মোঃ হোসেন হ্যাপি।
সমবায়ভিত্তিক উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার আহ্বান জেলা প্রশাসকের

জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে নানা কর্মসূচিরমধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ,সবার আগে বাংলাদেশ’প্রতিপাদ্যে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল র‍্যালি, বৃক্ষ বিতরণ, চেক বিতরণ এবং আলোচনা সভা।
সোমবার (৬ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, সমবায়ভিত্তিক উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী করা সম্ভব। তিনি নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীর কাছে বিআরডিবির ঋণ ও প্রশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।
সভায় জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন,বিআরডিবির পরিচালক ফেরদাউসুর রহমান,নুরুন্নাহার বেগমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সমবায় সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং তরুণ উদ্যোক্তা তৈরিতে বিআরডিবির কার্যক্রম আরও সম্প্রসারণ করা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost