1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

মেডআই বাংলাদেশ ও ডিআরইউর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর,ঘরে বসেই চিকিৎসাসেবা পাবেন সদস্যরা।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৬২ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:ঢাকা,৩ জুলাই:
বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শসহ প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবার সুবিধা পাবে ডিআরইউ সদস্য ও তাদের পরিবার
)ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং মেডআই বাংলাদেশ লিমিটেড (MedAI)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
চুক্তির আওতায় ডিআরইউর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা ঘরে বসেই মেডআই প্ল্যাটফর্মের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। এর ফলে সাংবাদিকদের জন্য সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন,সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুম,মেডআই বাংলাদেশের ক্লিনিক্যাল টিমের হেড ডা.সুমাইয়া তাসনীম খান এবং হেড অব অপারেশন সুস্মিতা সাহা। এছাড়া উপস্থিত ছিলেন ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল,সাংগঠনিক সম্পাদক এমএম জসিম,দপ্তর সম্পাদক রাশিম মোল্লা,প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী,কল্যাণ সম্পাদক রফিক মৃধা,কার্যনির্বাহী সদস্য সুমন চৌধুরী,মেডআইর ইন-হাউজ চিকিৎসক জাকিয়া ফারহানা ও বিজনেস এক্সিকিউটিভ মেহেদী হাসানসহ অন্যান্যরা।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন,সুস্থতা মানুষের সবচেয়ে বড় সম্পদ। তিনি সদস্যদের স্বাস্থ্য সচেতন জীবনযাপনের আহ্বান জানান।
ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, সদস্যদের কল্যাণে নতুন নতুন সেবা যুক্ত করার ধারাবাহিকতায় এই সমঝোতা স্মারক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে সদস্য ও তাদের পরিবার সহজেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।
বক্তারা বলেন,মেডআইর প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা সাংবাদিকদের সময় ও ব্যয় সাশ্রয়ের পাশাপাশি মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সহায়ক হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost