1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে সরকারি কর্মচারীদের পরিবারের মাঝে কল্যাণ তহবিলের চেক বিতরণ,পাশে থাকার আশ্বাস-ডিসি রায়হান কবির।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ২১২ বার পঠিত

প্রতিবেদক: ব্যুরো চীফ মোহাম্মদ হোসেন হ্যাপী।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে মৃত ও অক্ষমতাজনিত সরকারি কর্মচারীদের পরিবারের সদস্যদের মাঝে কল্যাণ তহবিলের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো.রায়হান কবির।
চেক বিতরণকালে জেলা প্রশাসক বলেন,চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী ও অক্ষম হয়ে পড়া সরকারি কর্মচারীদের পরিবারের পাশে দাঁড়ানো রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব। এই সহায়তা তাদের কঠিন সময়ে কিছুটা স্বস্তি এনে দেবে। জেলা প্রশাসন সবসময় আপনাদের পাশে থাকবে।
তিনি আরও বলেন, সরকারি কল্যাণ তহবিলের অর্থ দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্তভাবে প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে দিতে প্রশাসন বদ্ধপরিকর। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং চেক গ্রহণকারী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost