1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

ত্রিশালে ৩ হাজার কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার প্রণোদনা বিতরণ।

বিশেষ প্রতিনিধি।
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৬৩ বার পঠিত

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় প্রায় ৩ হাজার কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ত্রিশালের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ডা.মোঃ মাহাবুবুর রহমান এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী।
এ সময় প্রধান অতিথি প্রায় ৩ হাজার কৃষকের হাতে আমন ধানের বীজ ও সার তুলে দেন। তিনি বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব নীতির মাধ্যমে কৃষকদের সহায়তা দিয়ে যাচ্ছে। সরকার প্রান্তিক কৃষকদের জন্য কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করেছে এবং কৃষি উপকরণের মূল্য স্থিতিশীল রাখতে কাজ করছে। এতে কৃষক ও ভোক্তা উভয়ই উপকৃত হচ্ছেন।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা,বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,কৃষক,সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। প্রণোদনা বিতরণ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost