1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

ময়মনসিংহে মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার।

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১১০ বার পঠিত

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের অভিযানে ২০৩ পিস ইয়াবাসহ শফিকুল ইসলাম ওরফে শাওন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৯ জুন) ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার চুরখাই সিবিএমসিবি হাসপাতালের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো.কাওসারুল হাসান রনির তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে শফিকুল ইসলাম ওরফে শাওনের কাছ থেকে ২০৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত শফিকুল ইসলামের বাড়ি নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের পুখলগাঁও মধ্যপাড়া এলাকায়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়,মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost