
নিউজ ডেস্ক:
প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর,শ্রমবাজার, এফটিএ ও বিনিয়োগে নতুন সম্ভাবনা।
তারেক রহমানের মালয়েশিয়া সফর,শ্রমবাজার,এফটিএ ও বিনিয়োগে নতুন দিগন্ত
প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে ৩৩ দফার যৌথ বিবৃতি,মুক্তবাণিজ্য চুক্তি,শ্রমবাজার,বিনিয়োগ ও প্রযুক্তি খাতে সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরের অংশ হিসেবে মালয়েশিয়া সফরকে বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
সফরে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) ও দুটি সহযোগিতা দলিল স্বাক্ষরিত হয়। পাশাপাশি প্রকাশিত ৩৩ দফার যৌথ বিবৃতিতে ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্তবাণিজ্য চুক্তি (FTA) সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
দুই দেশ বাংলাদেশি কর্মীদের নিয়োগ, শ্রমিকদের অধিকার সুরক্ষা,নিরাপদ অভিবাসন এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে একযোগে কাজ করার অঙ্গীকার করেছে।
এছাড়া ডিজিটাল অর্থনীতি,কৃত্রিম বুদ্ধিমত্তা(AI), সেমিকন্ডাক্টর,হালাল শিল্প,কৃষি,শিক্ষা,স্বাস্থ্য,নবায়নযোগ্য জ্বালানি ও সবুজ প্রযুক্তিতে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার ক্ষেত্রে মালয়েশিয়ার সমর্থন বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
All rights reserved © 2019
Leave a Reply