1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে স্বামী হত্যার অভিযোগে স্ত্রী আটক,উদ্ধার রক্তমাখা চাপাতি ও ছুরি।

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১০৭ বার পঠিত

প্রতিবেদক:ব্যুরো চীফ মোহাম্মদ হোসেন হ্যাপী।

নারায়ণগঞ্জে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে জবাই করে হত্যা, স্ত্রী গ্রেপ্তার,পুলিশের দাবি।
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে জবাই করে হত্যার অভিযোগে স্ত্রী ফারজানা আক্তার মুন্নি (৪৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত বলে দাবি করা রক্তমাখা একটি চাপাতি ও একটি ছুরি জব্দ করা হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে ফতুল্লার দেলপাড়া এলাকার চানাচুর ফ্যাক্টরি গলির নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। নিহত জাহাঙ্গীর আলম জনি (৪১) ঢাকার কদমতলী থানার ঢালকানগর বৈশাখী হাউজিং এলাকার বাসিন্দা আব্দুস শাকুরের ছেলে।
পুলিশ জানায়, জাহাঙ্গীর আলম জনি ঢাকার একটি পাঁচতারকা হোটেলের বারে কর্মরত ছিলেন। এ কারণে অন্য নারীর সঙ্গে তার সম্পর্ক রয়েছে—এমন সন্দেহ থেকে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে এ বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম জানান, ফারজানা আক্তার মুন্নির এটি দ্বিতীয় বিয়ে। একসময় জনি তার প্রথম স্বামীর ব্যক্তিগত গাড়ির চালক ছিলেন। সেই সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে প্রায় পাঁচ বছর আগে প্রথম স্বামীর সংসার ছেড়ে জনিকে বিয়ে করেন মুন্নি। এরপর তারা দেলপাড়ায় বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন। তাদের সংসারে একটি সন্তান রয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, রবিবার রাতে খাবারের সঙ্গে পাঁচটি ঘুমের ট্যাবলেট মিশিয়ে স্বামীকে খাওয়ানো হয়। পরে গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে এবং দুই হাতের রগ কেটে হত্যা করা হয়েছে বলে পুলিশের দাবি।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। একই সঙ্গে অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত বলে সন্দেহ করা রক্তমাখা চাপাতি ও ছুরি জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। একই সঙ্গে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost