1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে ডিজিটাল জমি জরিপ হবে,জেলা প্রশাসক-মো.রায়হান কবির।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৭৯ বার পঠিত

প্রতিবেদক: মোঃ হোসেন হ্যাপি।
নারায়ণগঞ্জের সদর ও বন্দর উপজেলায় বাংলাদেশ ডিজিটাল জরিপ (বিডিএস) কার্যক্রমে ড্রোন প্রযুক্তির মাধ্যমে জমি জরিপের ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মো.রায়হান কবির।
নারায়ণগঞ্জের সদর ও বন্দর উপজেলায় চলমান বাংলাদেশ ডিজিটাল জরিপ (বিডিএস)কার্যক্রমকে আরও আধুনিক ও নির্ভুল করতে ড্রোন প্রযুক্তির মাধ্যমে জমি জরিপ পরিচালনার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ডিজিটাল জরিপ (বিডিএস) বিষয়ক অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া।
জেলা প্রশাসক বলেন,আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ড্রোনের মাধ্যমে জমির পরিমাণ সঠিকভাবে নির্ধারণ করা সম্ভব। ধামরাই ও কুষ্টিয়া জেলায় ইতোমধ্যে এ পদ্ধতিতে সফলভাবে জরিপ সম্পন্ন হয়েছে। একইভাবে নারায়ণগঞ্জেও ডিজিটাল পদ্ধতিতে জমি জরিপ সম্পন্ন করা হবে।
তিনি বিডিএস কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের ড্রোন পরিচালনা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেটেলমেন্ট অফিস,ঢাকার চার্জ অফিসার ও সিনিয়র সহকারী সচিব মো.জাকির হোসেন। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
বক্তারা বলেন,বাংলাদেশ ডিজিটাল জরিপের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনা আধুনিক হবে,জমি সংক্রান্ত বিরোধ কমবে এবং নাগরিকরা দ্রুত ও স্বচ্ছ সেবা পাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost