1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

আজিজ সুপার মার্কেটে তরুণী চিকিৎসকের মরদেহ উদ্ধার, দুই দিন পর ভেঙে খোলা হলো কক্ষ।

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৮৪ বার পঠিত

প্রতিবেদন:
আজিজ সুপার মার্কেটে চিকিৎসকের মরদেহ উদ্ধার।দুই দিন পর মিলল ৩২ বছর বয়সী বিসিএস ক্যাডারের লাশ।
রাজধানীর আজিজ সুপার মার্কেটে নিজ কক্ষ থেকে ৩২ বছর বয়সী এক বিসিএস স্বাস্থ্য ক্যাডার চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বিএমইউতে এমএস প্রশিক্ষণরত ছিলেন।
রাজধানীর আজিজ সুপার মার্কেটে নিজ কক্ষ থেকে ৩২ বছর বয়সী এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুই দিন ধরে কক্ষের ভেতরে তিনি মৃত অবস্থায় ছিলেন বলে জানা গেছে। পরে দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে,নিহত চিকিৎসক বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) কার্ডিওভাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জারি বিষয়ে এমএস (মাস্টার অব সার্জারি) কোর্সে অধ্যয়নরত ছিলেন।
সহকর্মীদের ভাষ্য অনুযায়ী,আজিজ সুপার মার্কেট এলাকার বিভিন্ন আবাসিক ফ্ল্যাটে দেশের বিভিন্ন জেলা থেকে আসা চিকিৎসকেরা কক্ষ ভাড়া নিয়ে বসবাস করেন। অনেক ক্ষেত্রে একটি ফ্ল্যাটের একাধিক কক্ষে তিন থেকে চারজন করে থাকেন। কোথাও কোথাও ড্রয়িং-ডাইনিং কিংবা রান্নাঘরকেও অস্থায়ী আবাসনের জন্য ব্যবহার করা হয়।
তবে চিকিৎসকের মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost