1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে দিনাজপুরে বিজিবির ১০ কোটি টাকার বেশি মূল্যের মাদক ধ্বংস।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১৭০ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি |মো.আব্দুল হাফিজ।
আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস-২০২৬ উপলক্ষে দিনাজপুর সেক্টরের অধীনস্থ তিনটি ব্যাটালিয়নের জব্দ করা ১০ কোটি ৮২ লাখ ৯০ হাজার ৯২০ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
দিনাজপুর-৪২ ব্যাটালিয়নের উদ্যোগে দিনাজপুর সেক্টর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো.শহিদুল ইসলাম,এনডিসি।
অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা,জেলা প্রশাসন,পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,বিচার বিভাগ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন।
ধ্বংস করা মাদকের তালিকায় ছিল ১৩ হাজার ১৯০ বোতল ফেন্সিডিল,২০ হাজার ৪১৯ পিস ইয়াবা,৬৭ হাজার ৪৬৬ পিস কুপিজেসিক ইনজেকশন,২ লাখ ৪৮ হাজারের বেশি নেশাজাতীয় ট্যাবলেট,কোকেন,হেরোইন এবং প্রায় ৯ হাজার বোতল বিদেশি মদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন,সীমান্ত দিয়ে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। পাশাপাশি মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষায় পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
বিজিবি জানায়,সীমান্তে মাদক ও চোরাচালান রোধে ভবিষ্যতেও তাদের অভিযান ও নজরদারি আরও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost