
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
শনিবার (২১ জুন) সন্ধ্যা ৫টা ১৭ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন ১ নম্বর ওয়ার্ডের সিআই খোলা (বৌ বাজার) এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর দিকনির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পুলিশ সদস্যরা অংশ নেন।
অভিযানকালে আয়নাল মিয়ার চায়ের দোকানের সামনে পাকা রাস্তা থেকে শাহিন মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
গ্রেফতার শাহিন মিয়ার গ্রামের বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার সিনাওয়া এলাকায়। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জের সিআইখোলা পাইনাদী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ জানায়,গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
All rights reserved © 2019
Leave a Reply