
বিশেষ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,গোলাবারুদ ও মাদক উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ১০টি গ্রেনেড, ২৮ রাউন্ড তাজা গুলি এবং ২ কেজি গাঁজা।
শনিবার (১৩ জুন) রাত ১০টার দিকে টেকনাফের জাদিমুড়া সংলগ্ন নাফ নদী এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে এ উদ্ধার অভিযান সম্পন্ন করে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়,বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত ও নাফ নদী এলাকায় অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি সশস্ত্র চক্র মাটির নিচে অস্ত্র ও গোলাবারুদ লুকিয়ে রেখেছে।
পরবর্তীতে অভিযানে মাটির নিচ থেকে মিয়ানমার সামরিক বাহিনীতে ব্যবহৃত ২টি 36M Mk-I হ্যান্ড গ্রেনেড, ৮টি 40 mm HEDP গ্রেনেড এবং ২৮ রাউন্ড ৭.৬২ মি.মি. গুলি উদ্ধার করা হয়। একই সাথে ২ কেজি গাঁজাও জব্দ করা হয়।
অভিযান চলাকালে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
All rights reserved © 2019
Leave a Reply