
নিজস্ব প্রতিবেদক:
সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা এবং দলীয় কর্মসূচিতে উল্লেখযোগ্য অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে যাত্রাবাড়ী থানা মৎস্যজীবী দলকে সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঢাকা মহানগর দক্ষিণ।
দলীয় সূত্রে জানা গেছে,১২ জুন জাতীয় প্রেসক্লাবে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,এর ৪৫তম শাহাদাতবার্ষিকীর আলোচনা সভায় যাত্রাবাড়ী থানা মৎস্যজীবী দলের নেতাকর্মীরা ব্যাপক উপস্থিতি নিশ্চিত করেন। কর্মসূচিতে তাদের সুশৃঙ্খল অংশগ্রহণ এবং সংগঠনের প্রতি আন্তরিকতা নেতৃবৃন্দের নজর কাড়ে।
পরবর্তীতে ১৪ জুন ঢাকা মহানগর দক্ষিণ কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে যাত্রাবাড়ী থানা মৎস্যজীবী দলের নেতৃবৃন্দের হাতে সম্মাননা ও অভিনন্দনপত্র তুলে দেওয়া হয়।
এ উপলক্ষে সংগঠনের সভাপতি হাজী মো. ইব্রাহিম খলিল বলেন,যাত্রাবাড়ী থানা মৎস্যজীবী দলের প্রতিটি নেতাকর্মীর ঐক্য, নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতার কারণেই আজ আমরা এই সম্মান অর্জন করেছি। এটি আমাদের জন্য গর্বের এবং একই সঙ্গে ভবিষ্যতের জন্য বড় অনুপ্রেরণা।
তিনি আরও বলেন,মৎস্যজীবী সমাজের অধিকার আদায় এবং সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা অতীতের মতো ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে,তৃণমূল পর্যায়ে সংগঠনের সক্রিয়তা ও সাংগঠনিক সক্ষমতার স্বীকৃতি হিসেবে এই ধরনের সম্মাননা কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং দলীয় কার্যক্রমকে আরও বেগবান করে।
All rights reserved © 2019
Leave a Reply