1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১৩ বার পঠিত

প্রতিবেদক: মোহাম্মদ হোসেন হ্যাপী।
নারায়ণগঞ্জে স্থানীয় পর্যায়ে দ্রুত, সহজ ও স্বল্পব্যয়ে ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে গ্রাম আদালত ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে
‘গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষক প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১০ জুন ২০২৬) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা রিসোর্স টিম (ইউআরটি) সদস্যদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির। তিনি তাঁর বক্তব্যে বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর, সহজলভ্য ও স্বল্পব্যয়ের বিচার ব্যবস্থা। প্রশিক্ষণপ্রাপ্ত ইউআরটি সদস্যরা মাঠপর্যায়ে এ সেবাকে আরও গতিশীল ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের নারায়ণগঞ্জের উপ-পরিচালক (উপসচিব) নিলুফা ইয়াসমিন। তিনি বলেন,তৃণমূল পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গ্রামীণ জনগণের আইনি সেবার সুযোগ বাড়াতে ইউআরটি সদস্যদের দক্ষতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম আরও শক্তিশালী হবে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের গ্রাম আদালত আইন,বিধিমালা, মামলা পরিচালনা পদ্ধতি,রেকর্ড সংরক্ষণ, বিরোধ নিষ্পত্তি কৌশল এবং জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে হালনাগাদ ধারণা প্রদান করা হয়।
এ সময় জেলার বিভিন্ন উপজেলার ইউআরটি সদস্য, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।বিশেষজ্ঞদের মতে, গ্রাম আদালতের কার্যক্রম শক্তিশালী হলে স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তি হবে, আদালতের মামলার চাপ কমবে এবং সাধারণ মানুষের বিচারপ্রাপ্তি আরও সহজ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost