1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

চট্টগ্রামে দুর্নীতির অভিযোগ জানাতে সিএমএমের নতুন উদ্যোগ,চালু ই-মেইল ও অভিযোগ বক্স।

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১১ বার পঠিত

চট্টগ্রাম প্রতিনিধি:
সরকারি সেবা গ্রহণে ঘুষ, দুর্নীতি ও হয়রানির অভিযোগ সরাসরি জানাতে নতুন ব্যবস্থা চালু করেছে চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কার্যালয়। এ লক্ষ্যে একটি বিশেষ ই-মেইল ঠিকানা চালু করা হয়েছে এবং সিএমএম কার্যালয়ের বাইরে একটি সিলগালা করা অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে।
সোমবার চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ জি এম মনিরুল হাসান সরকার ‘সিএমএম,চট্টগ্রাম সমীপে’ শিরোনামে একটি প্রশাসনিক আদেশ জারি করে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রশাসনিক আদেশ অনুযায়ী,পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট, আদালতের পরোয়ানা প্রেরণ বা প্রত্যাহার,সরকারি সেবা গ্রহণে ঘুষ দাবি,ক্ষমতার অপব্যবহার,আদালতের কর্মকর্তা-কর্মচারীর পরিচয় ব্যবহার করে প্রতারণা,জামিন ও রিলিজ অর্ডার প্রক্রিয়ায় হয়রানিসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ করা যাবে।
নাগরিক, বিচারপ্রার্থী, সরকারি সেবাগ্রহীতা ও আইনজীবীরা অভিযোগ বক্স অথবা নির্ধারিত ই-মেইলের মাধ্যমে অভিযোগ, তথ্য ও প্রমাণাদি জমা দিতে পারবেন। লিখিত অভিযোগের সঙ্গে ছবি,অডিও-ভিডিও,দলিল কিংবা অন্যান্য ডিজিটাল প্রমাণ সংযুক্ত করার সুযোগও রাখা হয়েছে।
সিএমএম কার্যালয় জানিয়েছে,অভিযোগকারী ও তথ্যদাতার পরিচয় সর্বোচ্চ গোপনীয়তার সঙ্গে সংরক্ষণ করা হবে। অভিযোগের গুরুত্ব ও আইনগত ভিত্তি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ,দুদক,পুলিশ কিংবা অন্যান্য সংস্থাকে অবহিত করা হবে।
তবে ব্যক্তিগত বিদ্বেষ বা অসৎ উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ করলে অভিযোগকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost