1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ আদালতে হাজিরা দিলেন সাবেক মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী,আইনজীবীর মাধ্যমে হাজিরার অনুমতি।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৭৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারের সময় পুলিশের কাজে বাধা ও হামলার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে হাজিরা দিয়েছেন তিনি। একই সঙ্গে চার্জশিট দাখিল না হওয়া পর্যন্ত তার পক্ষে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে হাজিরা দেন ডা.সেলিনা হায়াৎ আইভী।
আদালত থেকে বের হয়ে আইভী সাংবাদিকদের বলেন,আমি সবসময় হত্যার বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আজ আমিই কী অপরাধী? এর বিচার আল্লাহ আছেন, নারায়ণগঞ্জবাসী আছেন। তারাই দেখবেন।
আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, দীর্ঘদিন কারাবাসের কারণে তার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে আদালতের কাছে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদন করা হয়েছিল। আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন।
তিনি আরও বলেন,চার্জশিট দাখিল না হওয়া পর্যন্ত এই মামলায় আইভীর পক্ষে আইনজীবী হাজিরা দিতে পারবেন। তবে সাক্ষ্যগ্রহণ ও বিচার কার্যক্রম শুরু হলে তাকে আদালতে উপস্থিত থাকতে হবে।
আইনজীবী জানান, এ সুবিধা শুধুমাত্র এই মামলার ক্ষেত্রে প্রযোজ্য। অন্য মামলাগুলোতে এখনো এ ধরনের কোনো আদেশ হয়নি।
উল্লেখ্য, ২০২৫ সালের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকার,চুনকা কুটির’থেকে ডা.সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নিয়ে যাওয়ার সময় পুলিশকে বাধা ও গাড়িবহরে হামলার অভিযোগে নারায়ণগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় আইভীকেও আসামি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost