1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

কদমতলী থানার ওসির বিরুদ্ধে ধর্ষণ মামলার তদন্তে গড়িমসির অভিযোগ,ভুক্তভোগীর সমঝোতার চাপের দাবি।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২৪২ বার পঠিত

বিশেষ প্রতিবেদক:
রাজধানীর কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলার তদন্তে গড়িমসি, ভুক্তভোগীকে সমঝোতার প্রস্তাব এবং মানসিক হয়রানির অভিযোগ উঠেছে।
অভিযোগকারী শানু আক্তার শান্তার দাবি,২০২৬ সালের ১৬ এপ্রিল বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে কদমতলী থানায় মামলা দায়ের করলেও প্রায় তিন মাস পেরিয়ে গেলেও প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়নি। তদন্তেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী,মামলার তদন্ত এগিয়ে নেওয়ার পরিবর্তে তাকে বারবার মামলা ডিবিতে হস্তান্তরের পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে মামলা তুলে নেওয়া বা সমঝোতায় যাওয়ার জন্যও চাপ দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এমনকি মামলা মিথ্যা প্রমাণিত হতে পারে বলেও ভয়ভীতি দেখানো হয়েছে বলে তার দাবি।
তিনি আরও জানান,গত ৯ জুলাই তদন্ত কর্মকর্তা এসআই সোহেলের ডাকে থানায় গেলে ওসি আশরাফ হোসেনের সঙ্গে তার কথা হয়। সেখানেও তাকে মামলা ডিবিতে পাঠানো অথবা সমঝোতার পরামর্শ দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে ওসি আশরাফ হোসেনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost