1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নে নতুন দিগন্ত ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা প্রধানমন্ত্রীর।

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার:
পরিবেশ সংরক্ষণ,জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ব্যাপক কর্মসূচির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তিনি আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ,জলবায়ু-সহিষ্ণু কৃষি সম্প্রসারণ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী বলেন,বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান সামান্য হলেও ভৌগোলিক অবস্থান ও জনঘনত্বের কারণে দেশটি জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে রয়েছে। লবণাক্ততা বৃদ্ধি,কৃষি উৎপাদন হ্রাস এবং প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা দেশের উন্নয়নের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তিনি জানান,জাতীয় অভিযোজন পরিকল্পনা (এনএপি) ও জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) বাস্তবায়নের মাধ্যমে সরকার জলবায়ু মোকাবিলায় দীর্ঘমেয়াদি কৌশল অনুসরণ করছে। উপকূলীয় সুরক্ষা,সামাজিক বনায়ন,দুর্যোগ প্রস্তুতি এবং জলবায়ু বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসনেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তারেক রহমান বলেন,কার্বন মার্কেটের সম্ভাবনা কাজে লাগিয়ে সবুজ অর্থনীতি গড়ে তোলা এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে বাংলাদেশকে জলবায়ু-সহনশীল রাষ্ট্রে পরিণত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
তিনি বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য‘ক্লাইমেট অ্যাকশন’এর আলোকে বৈশ্বিক ও জাতীয় পর্যায়ে কার্যকর জলবায়ু উদ্যোগ জোরদারের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost