1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

সংবাদপত্রের স্বাধীনতা ও সম্পাদকদের স্বার্থ রক্ষায় গঠিত হলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল।

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৬৬ বার পঠিত

প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী।
ঢাকা: সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে দেশের বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকদের সমন্বয়ে গঠিত হয়েছে ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল’ (এনইসি)।
মঙ্গলবার রাজধানীর দৈনিক আমার দেশ কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সংগঠন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রবীণ সাংবাদিক ও যায়যায়দিন সম্পাদক শফিক রেহমানকে আহ্বায়ক এবং আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন নয়াদিগন্ত সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, কালেরকণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার,প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান সোহেল,সংগ্রাম সম্পাদক আযম মীর শাহীদুল আহসান, নিউ নেশন সম্পাদক মোকাররম হোসেন, ওয়াদা সম্পাদক শফিকুল আলম, মানবকণ্ঠ সম্পাদক শহীদুল ইসলাম,লোকসমাজ সম্পাদক শান্তনু ইসলাম সুমিত,ডেইলি পিপলস ভিউ সম্পাদক ওসমান গনি মনসুর এবং জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর।
সভায় সম্পাদকরা বলেন,দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যম নানা সংকট ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে। সাংবাদিকতার স্বাধীন পরিবেশ নিশ্চিত করতে এবং সম্পাদকদের মধ্যে পেশাগত ঐক্য গড়ে তুলতে এ ধরনের একটি জাতীয় প্ল্যাটফর্ম সময়ের দাবি ছিল।
এনইসির উদ্যোগে শিগগিরই সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন, সম্পাদক ও সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ এবং জাতীয় ও আঞ্চলিক দৈনিকের সম্পাদকদের নিয়ে একটি জাতীয় কনভেনশন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost