1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

ডিআইজি আলি আকবর খানের হাতে সিআইডির নেতৃত্ব, আধুনিক তদন্ত ব্যবস্থায় নতুন প্রত্যাশা।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৩১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।
বাংলাদেশ পুলিশের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডিআইজি আলি আকবর খান। পুলিশ সদর দপ্তরের জারি করা সাম্প্রতিক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ দায়িত্ব অর্পণ করা হয়েছে।
দেশের অপরাধ তদন্ত ব্যবস্থাকে আরও শক্তিশালী, প্রযুক্তিনির্ভর এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করার প্রত্যাশার মধ্যেই তাঁর এই নিয়োগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
১৯৯৫ সালে ১৫তম বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে কর্মজীবন শুরু করা আলি আকবর খান দীর্ঘ ৩১ বছরের অভিজ্ঞতায় বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। মাঠ প্রশাসন থেকে শুরু করে নীতিনির্ধারণী পর্যায় পর্যন্ত তাঁর বিচরণ ছিল সমানভাবে সফল।
চাঁদপুরে জন্ম নেওয়া এই পুলিশ কর্মকর্তা কর্মজীবনের বিভিন্ন সময়ে পুলিশ সদর দপ্তর, বিভিন্ন রেঞ্জ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে দায়িত্ব পালন করে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের স্বাক্ষর রেখেছেন।
আন্তর্জাতিক পর্যায়েও রয়েছে তাঁর উল্লেখযোগ্য সম্পৃক্ততা। মানব পাচার প্রতিরোধ,বৈধ অভিবাসন ব্যবস্থাপনা এবং অভিবাসী চোরাচালান রোধে বিভিন্ন আন্তর্জাতিক কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে তিনি বৈশ্বিক অভিজ্ঞতা অর্জন করেছেন। ইতালি ও মালদ্বীপে অনুষ্ঠিত একাধিক উচ্চপর্যায়ের কর্মশালায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করে তিনি আন্তর্জাতিক সহযোগিতা ও তথ্যভিত্তিক তদন্ত ব্যবস্থার ওপর বিশেষ দক্ষতা অর্জন করেন।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে,বর্তমান সময়ে সাইবার অপরাধ, আর্থিক জালিয়াতি, মানব পাচার এবং সংঘবদ্ধ অপরাধ মোকাবিলায় সিআইডির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন প্রেক্ষাপটে আলি আকবর খানের নেতৃত্ব সংস্থাটিকে আরও কার্যকর, দক্ষ ও আধুনিক তদন্ত কাঠামোর দিকে এগিয়ে নিতে সহায়ক হবে।
তাঁর নেতৃত্বে সিআইডির চলমান সংস্কার,প্রযুক্তি ব্যবহার এবং অপরাধ তদন্ত কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। ফলে দেশের অপরাধ দমন ও বিচারিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে সিআইডি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে সংশ্লিষ্ট মহলের

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost