1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

দাদু আসছে’ধ্বনিতে মুখর বাঁশখালী,বন্যার্ত মানুষের পাশে জামায়াত আমির ডা.শফিকুর রহমান।

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১৩০ বার পঠিত

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরি ইউনিয়নের বন্যাকবলিত এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা.শফিকুর রহমান পৌঁছাতেই চারদিকে ছড়িয়ে পড়ে দাদু আসছে,দাদু আসছে” ধ্বনি। শিশু থেকে বৃদ্ধ—অনেকে রাস্তা,ঘরের বারান্দা ও অস্থায়ী আশ্রয়কেন্দ্র থেকে তাকে স্বাগত জানান।
শুক্রবার (১০ জুলাই) তিনি বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করে পানিবন্দি মানুষের সঙ্গে কথা বলেন এবং একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে শতাধিক পরিবারের মধ্যে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করেন। পরে কোমরসমান পানি মাড়িয়ে বিভিন্ন বাড়িতে গিয়ে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন।
সাংবাদিকদের তিনি বলেন,আমি রাজনীতি করতে আসিনি, বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি। মানুষের কষ্ট কাছ থেকে দেখতেই এখানে এসেছি।
তিনি আরও বলেন,সরকারের উচিত দ্রুত উদ্ধার কার্যক্রম জোরদার করা,ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া।
স্থানীয়দের ভাষ্য,কয়েক দিনের বন্যায় শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। অনেকেই ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান ও আত্মীয়দের বাড়িতে অবস্থান করছেন। সবচেয়ে বেশি কষ্টে রয়েছে শিশু,বৃদ্ধ ও অসুস্থ মানুষ।
পরিদর্শনের সময় ডা.শফিকুর রহমান সাম্প্রতিক বন্যা, পাহাড়ধস ও বিভিন্ন দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost