1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

লামায় কোয়ান্টাম বৃদ্ধাশ্রমের জমি বিরোধে জরুরি শালিসী বৈঠক,সরকারি সার্ভেয়ারে সীমানা নির্ধারণে সম্মতি।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৭৩ বার পঠিত

বান্দরবান প্রতিনিধি:
উসকানিমূলক ব্যানার অপসারণের নির্দেশ,শান্তি বজায় রাখতে চার দফা সিদ্ধান্ত।
বান্দরবানের লামা উপজেলায় কোয়ান্টাম বৃদ্ধাশ্রমের জমি নিয়ে দীর্ঘদিনের সীমানা বিরোধ নিরসনে জরুরি শালিসী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) বিকেল ৩টায় লামা থানায় অনুষ্ঠিত এ বৈঠকে উভয় পক্ষ সরকারি সার্ভেয়ারের মাধ্যমে জমির প্রকৃত সীমানা নির্ধারণে সম্মতি জানায়।
বৈঠকে সভাপতিত্ব করেন লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাসুম সরদার। উপস্থিত ছিলেন লামা থানার সেকেন্ড অফিসার নাসির উদ্দিনসহ কোয়ান্টাম ফাউন্ডেশন এবং অপর পক্ষের প্রতিনিধিরা।
দীর্ঘ আলোচনা শেষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চারটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী,কোনো পক্ষ নতুন করে সীমানা পরিবর্তন বা স্থাপনা নির্মাণ করবে না এবং বর্তমান অবস্থাই বজায় থাকবে। কোয়ান্টাম ফাউন্ডেশনকে লক্ষ্য করে টানানো সব আপত্তিকর ও উসকানিমূলক ব্যানার অপসারণ করা হবে।
এছাড়া পরিস্থিতি স্বাভাবিক হলে উভয় পক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে সরকারি সার্ভেয়ার নিয়োগের আবেদন করবে। সরকারি সার্ভেয়ার দলিল ও রেকর্ড যাচাই করে জমির প্রকৃত সীমানা নির্ধারণ করবেন এবং উভয় পক্ষ সেই সিদ্ধান্ত মেনে চলবে।
এএসপি মাসুম সরদার জয়নাল আবেদীন (জানু মেম্বার)-কে ব্যানার অপসারণ ও জমি পরিমাপের বিষয়ে সমন্বয় ও মধ্যস্থতার দায়িত্ব দেন।
বৈঠকে উপস্থিত ব্যক্তিরা প্রশাসনের তত্ত্বাবধানে শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির আশা প্রকাশ করেন এবং সকলকে সংযম ও সহযোগিতার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost