1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ হাসপাতালে মন্ত্রীর আকস্মিক অভিযান,সেবার মান যাচাই,অনিয়মে অসন্তোষ প্রকাশ।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী।
নারায়ণগঞ্জ সরকারি জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন চালিয়ে স্বাস্থ্যসেবার মান,উপস্থিতি এবং প্রশাসনিক কার্যক্রম যাচাই করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
রবিবার (১৪ জুন) সকালে নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে তিনি হাসপাতালে উপস্থিত হয়ে বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ ঘুরে দেখেন। এ সময় তিনি চিকিৎসক,নার্স ও কর্মচারীদের উপস্থিতি সরাসরি খতিয়ে দেখেন।
হাসপাতালের উপস্থিতি রেজিস্টার পরীক্ষা করার সময় কয়েকজনের অনুপস্থিতি ধরা পড়ে এবং কিছু প্রশাসনিক অসংগতি মন্ত্রীর দৃষ্টিগোচর হয়। এতে তিনি অসন্তোষ প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষকে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। তাই হাসপাতালের কোনো পর্যায়ে অবহেলা বা অনিয়ম বরদাস্ত করা হবে না।
পরিদর্শন শেষে তিনি নবনির্মিত আইসিইউ বেডের উদ্বোধন করেন এবং চিকিৎসা সেবার আধুনিকায়ন ও দক্ষ ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে মন্ত্রীর আকস্মিক পরিদর্শনে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তৎপরতা বাড়ে এবং রোগীরা সরেজমিন তদারকিকে ইতিবাচকভাবে গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost