1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

টাঙ্গাইলে শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে মানবপাচার ও প্রতারণার অভিযোগ,তদন্ত দাবি এলাকাবাসীর।

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চান্দশী এলাকায় মোঃ শাহজাহান ওরফে সাজু (৫০) ও ফাতেমা আক্তার ওরফে ফতে (৩৫) নামে দুই ব্যক্তির বিরুদ্ধে মানবপাচার,মাদক ও প্রতারণাসহ বিভিন্ন অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ,ঢাকা ও টাঙ্গাইলের আদালতে পৃথক মামলা রয়েছে বলেও দাবি করা হয়েছে।
স্থানীয় সূত্রের অভিযোগ, সাজু ঘাটাইল নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়নের সঙ্গে সংশ্লিষ্ট থেকে শ্রমিক কন্ট্রাক্টর হিসেবে বিভিন্ন নির্মাণকাজে নিয়োজিত রয়েছেন। অভিযোগ রয়েছে, বিভিন্ন এলাকায় নারী শ্রমিকদের সঙ্গে যোগাযোগের সুযোগকে কাজে লাগিয়ে দরিদ্র নারীদের বিদেশে পাঠানোর প্রলোভন দেখানো হয়।
স্থানীয় কয়েকজনের দাবি,সাজু ও ফাতেমাকে ঘিরে একটি চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। ওই চক্রের মাধ্যমে দরিদ্র পরিবারের নারীদের বিদেশে পাঠানোর কথা বলে প্রলোভিত করার অভিযোগও রয়েছে। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয়দের আরও অভিযোগ,বিভিন্ন সময় তাদের নিয়ে সামাজিকভাবে সালিশ হয়েছে। তবে এসব উদ্যোগের পরও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। কেউ কেউ দাবি করেন, বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে হুমকির ঘটনাও ঘটেছে।
ফাতেমার বাবা দুলাল মিয়া বলেন,মেয়েকে বিভিন্ন সময় শাসন করার চেষ্টা করেছেন। তার দাবি,সাজুর সঙ্গে যোগাযোগের কারণে অতীতে ফাতেমার পারিবারিক জীবনে বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে।
এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেছেন, সংশ্লিষ্টদের মাদক কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ততা রয়েছে। এতে এলাকার তরুণ ও যুবসমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে তারা দাবি করেন।
অভিযোগের বিষয়ে শাহজাহান ওরফে সাজু ও ফাতেমা আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন নাগরিকরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে সত্যতা যাচাই এবং প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে মানবপাচার ও মাদকসংক্রান্ত অভিযোগের বিষয়ে প্রশাসন,পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost