1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

HLH ক্যান্সারে আক্রান্ত শিশু অর্নবের পাশে নারায়ণগঞ্জ সদর ইউএনও,দিলেন চিকিৎসা সহায়তা।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৭৬ বার পঠিত

মোহাম্মদ হোসেন হ্যাপী:নিজস্ব প্রতিবেদক।
সরকারি তহবিল থেকে চিকিৎসা সহায়তার চেক পেল অসহায় পরিবার, বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান।

নারায়ণগঞ্জে এইচএলএইচ (HLH) ক্যান্সারে আক্রান্ত এক বছর পাঁচ মাস বয়সী শিশু অর্নব চন্দ্র দাসের চিকিৎসায় আর্থিক সহায়তার হাত বাড়িয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজউদ্দিন।
রোববার (২৩ আগস্ট ২০২৬) দুপুরে নিজ কার্যালয়ে শিশুটির মা নিপা রানী দাসের হাতে সরকারি তহবিল থেকে চিকিৎসা সহায়তার চেক তুলে দেন তিনি।
জানা গেছে, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার উত্তর মাসদাইর এলাকার বাসিন্দা লিটন চন্দ্র দাসের নাতি অর্নব চন্দ্র দাস দুরারোগ্য HLH ক্যান্সারে আক্রান্ত। শিশুটির চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে পরিবারটি আর্থিক সংকটে পড়ে।
শিশুটির মা নিপা রানী দাস জানান, একমাত্র সন্তানের চিকিৎসার পেছনে তাদের জমানো সব অর্থ শেষ হয়ে গেছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত চিকিৎসা চালিয়ে নেওয়া জরুরি হলেও অর্থের অভাবে তিনি দিশেহারা হয়ে পড়েন।
এ অবস্থায় গত ১৬ আগস্ট নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আর্থিক সহায়তার জন্য আবেদন করেন তিনি। মানবিক সেই আবেদনের প্রেক্ষিতে দ্রুত চিকিৎসা সহায়তার ব্যবস্থা করেন ইউএনও এস এম ফয়েজউদ্দিন।
চেক হস্তান্তরকালে ইউএনও এস এম ফয়েজউদ্দিন বলেন, ক্যান্সার একটি অত্যন্ত ব্যয়বহুল ও মারাত্মক রোগ। এত অল্প বয়সে একটি শিশুর এমন কঠিন রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক।
তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়। শিশুটির মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারি তহবিল থেকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন,একটি শিশুর জীবন রক্ষা করা আমাদের সবার মানবিক দায়িত্ব। সরকারিভাবে যতটুকু সম্ভব সহযোগিতা করা হয়েছে এবং ভবিষ্যতেও শিশুটির চিকিৎসার বিষয়ে খোঁজখবর রাখা হবে। একই সঙ্গে সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদেরও অর্নবের চিকিৎসায় পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
চিকিৎসা সহায়তার চেক হাতে পেয়ে অশ্রুসিক্ত শিশুটির মা নিপা রানী দাস বলেন, সন্তানের চিকিৎসার পেছনে সবকিছু শেষ হয়ে গিয়েছিল। ইউএনও স্যারের সহায়তায় নতুন করে আশা খুঁজে পেয়েছি। তাঁর এই মানবিক সহায়তা আমি কোনোদিন ভুলব না।
চেক হস্তান্তরের সময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost