1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জে নতুন সিভিল সার্জন ডা.এস এম সাখাওয়াত হোসেন,-ওএসডি হলেন মশিউর রহমান।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৫৪ বার পঠিত

মোহাম্মদ হোসেন হ্যাপী:নিজস্ব প্রতিবেদক।
নারায়ণগঞ্জের নতুন সিভিল সার্জন হিসেবে ডা.এস এম সাখাওয়াত হোসেনকে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একই আদেশে নারায়ণগঞ্জের বর্তমান সিভিল সার্জন ডা.আবুল ফজল মুহম্মদ মশিউর রহমানকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২০ আগস্ট) স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদলের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী,বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নামের পাশে উল্লেখিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়া ডা.এস এম সাখাওয়াত হোসেন এর আগে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে,দীর্ঘদিন নারায়ণগঞ্জের সিভিল সার্জনের দায়িত্ব পালন করা ডা.আবুল ফজল মুহম্মদ মশিউর রহমানকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলি ও পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ২৪ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে বাধ্যতামূলকভাবে যোগদান করতে হবে।
নতুন সিভিল সার্জনের দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost