1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

নজরুল বর্ষ উপলক্ষে ময়মনসিংহে সাংস্কৃতিক প্রতিযোগিতা বাস্তবায়নে মতবিনিময় সভা।

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৭২ বার পঠিত

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভাগীয় পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) ময়মনসিংহ জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলিসি ও স্ট্রাটেজি,তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা.জাহেদ উর রহমান।
সভায় উপদেষ্টা বলেন,ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত আগ্রহী ও উৎসাহী। নজরুল বর্ষকে সামনে রেখে সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক কার্যক্রম নিয়মিত চালু রাখতে হবে। দেশের বিভিন্ন শিল্পকলা একাডেমিতেও নিয়মিত নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা প্রয়োজন।
তিনি বলেন,প্রধানমন্ত্রী দৃশ্যমান কর্মকাণ্ড চান। দেশের স্কুলগুলোতে নজরুল সংস্কৃতির চর্চা বাড়াতে হবে। কাজী নজরুল ইসলামের উদার ও মধ্যপন্থী চিন্তাধারা নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। নজরুলের চিন্তা,দর্শন ও কর্মকে সামনে রেখে নিয়মিত কর্মসূচি পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
দেশের সাংস্কৃতিক অঙ্গনকে এগিয়ে নিতে প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, প্রতিভাবান ও সম্ভাবনাময় শিশু-কিশোরদের রাষ্ট্রীয় ও সামাজিক সহায়তার মাধ্যমে এগিয়ে নিতে হবে। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি দেশের সব নাগরিককে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ূন কবির সরকার। তিনি বলেন,ময়মনসিংহ অঞ্চল সাংস্কৃতিকভাবে অত্যন্ত সমৃদ্ধ। বিভাগীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় ময়মনসিংহ অঞ্চল যেন প্রত্যাশিত ভালো ফলাফল অর্জন করতে পারে,সে লক্ষ্য সামনে রেখে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,ময়মনসিংহ রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ জাহিদুল হাসান এবং ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ।
এ সময় ময়মনসিংহের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost