1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

উৎপাদন বাড়াতে না পারলে দেশের উন্নয়ন সম্ভব নয়,কালিগঞ্জে এমপি রবিউল বাশার।

বিশেষ প্রতিনিধি।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৮৩ বার পঠিত

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে‘প্রোগ্রাম অনএগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন,এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেpজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’অনুষ্ঠিত হয়েছে। অpনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার বলেছেন, কৃষি উৎপাদন বাড়াতে না পারলে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহা।
এমপি রবিউল বাশার বলেন,লবণাক্তপ্রবণ কালিগঞ্জে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণ,নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং প্রকৃত কৃষকের হাতে সরকারি সহায়তা পৌঁছে দিতে হবে। একই সঙ্গে কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার উন্নয়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দীন জানান, পার্টনার প্রকল্পের আওতায় উপজেলার ১২টি ইউনিয়নের ১ হাজার ৭৫৯ জন কৃষকের হাতে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। এছাড়া আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ, সবজি ও ফল উৎপাদন এবং লবণাক্ত জমিতে ধান চাষে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী,কৃষি উদ্যোক্তা, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শেষে কৃষি উন্নয়নে অবদান রাখা ব্যক্তি ও কৃষকদের সম্মাননা প্রদান এবং সংসদ সদস্যকে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost