1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে হাজীগঞ্জ জুলাই স্মৃতিস্তম্ভে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১৪৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জুলাইয়ের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার হাজীগঞ্জে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
হাসান মাহমুদ পলাশ,সভাপতি-ফতুল্লা ইউনিয়ন বিএনপি
যুগ্ন সম্পাদক-ফতুল্লা থানা বিএনপিও দলীয় অঙ্গ সংগঠনের অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার,পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অ্যাপস) তারেক আল মেহদীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের পর জুলাই গণঅভ্যুত্থানের বীর সংগ্রামী ও আত্মোৎসর্গকারী শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন,জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন,তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ গভীর শ্রদ্ধার সঙ্গে তাদের অসামান্য অবদান স্মরণ করছে। শহিদদের রক্তের প্রতি সম্মান জানিয়ে আমরা দেশ ও জনগণের সেবায় আরও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost