
বিশেষ প্রতিনিধি(ক্রাইম):সুমন শাহ্।
বিমানবন্দর রেলস্টেশনের উত্তর পাশ থেকে ইয়াবা ও দুটি মোবাইল ফোন উদ্ধার
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১ এর সদস্যরা রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮০৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র্যাব জানায়,গত ৩ আগস্ট ২০২৬ রাত প্রায় ১১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১,সিপিসি-১, উত্তরা’র একটি আভিযানিক দল বিমানবন্দর রেলস্টেশনের উত্তর পাশে পুরাতন এনা বাস কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করে।

এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মো.হাসান ওমর আব্বাস (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পাঁচটি নীল রঙের প্যাকেটে থাকা ৮০৩ পিস ইয়াবা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত হাসান ওমর আব্বাসের বাড়ি পঞ্চগড় জেলার বোদা উপজেলার বৈরাতী গুয়াগ্রাম প্রধানপাড়ায়।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
All rights reserved © 2019
Leave a Reply