1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

রূপগঞ্জে বিসিক চেয়ারম্যান বেনজির আহমেদ (টিটুর) সঙ্গে তারাবো পৌর যুবদলের সৌজন্য সাক্ষাৎ।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • আপডেট টাইম : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৯২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর চেয়ারম্যান বেনজির আহমেদ (টিটু)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল,তারাবো পৌর শাখার নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে তারাবো পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আফজাল কবির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় রূপগঞ্জ থানা বিএনপির সদস্য শাহজাহান চৌধুরী বাবু, যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম (আরিফ) এবং তারাবো পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাদল ভূঁইয়া উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, দেশের শিল্পায়ন,কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসারে বিসিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা নবনিযুক্ত চেয়ারম্যান বেনজির আহমেদ (টিটু)-এর সফল নেতৃত্বে এ খাত আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই চেয়ারম্যানের সুস্বাস্থ্য, দীর্ঘ কর্মজীবন ও সফলতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost