1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

হবিগঞ্জে ১৪৪ ধারায় আটকে এনসিপির কেন্দ্রীয় নেতারা, পুলিশ ক্যাম্প থেকেই অনলাইনে মামলার অভিযোগ।

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৩ বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারার কারণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর বাহুবল উপজেলার কামাইছড়া এলাকায় আটকে দেয় পুলিশ। প্রায় পাঁচ ঘণ্টা অবস্থানের পর নেতারা পুলিশ ক্যাম্প থেকেই অনলাইনে মামলার অভিযোগ দাখিল করেন।
বুধবার বিকেলে হবিগঞ্জ পৌরসভা মাঠে ঘোষিত বিক্ষোভ সমাবেশে যোগ দিতে কেন্দ্রীয় নেতারা জেলার উদ্দেশ্যে রওনা হলে কামাইছড়া এলাকায় তাদের গতিরোধ করা হয়। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থান নেয় প্রশাসন।
এনসিপির নেতারা জানান,আগের দিনের হামলার ঘটনায় হবিগঞ্জ সদর থানায় সরাসরি মামলা করতে চাইলেও ১৪৪ ধারা কার্যকর থাকায় শহরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। পরে পুলিশের সঙ্গে আলোচনার পর পুলিশ ক্যাম্প থেকেই অনলাইনে অভিযোগ গ্রহণের ব্যবস্থা করা হয়।
পুলিশ জানায়,সম্ভাব্য সংঘর্ষ এড়াতে পৌর এলাকায় সভা-সমাবেশ,মিছিল ও জনসমাগম নিষিদ্ধ থাকায় এনসিপির নেতাকর্মীদের প্রবেশ করতে দেওয়া হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost