1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

ফিফা বিশ্বকাপ ২০২৬ ফাইনাল,নজিরবিহীন নিরাপত্তায় সফল আয়োজন,বিশ্বজুড়ে প্রশংসায় যুক্তরাষ্ট্র।

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৭ বার পঠিত

নিউজ ডেস্ক:
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ঘিরে যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে ছিল সর্বোচ্চ নিরাপত্তা। সিক্রেট সার্ভিস, এফবিআইসহ একাধিক সংস্থার সমন্বয়ে সফলভাবে সম্পন্ন হয় আয়োজন।
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে গড়ে তোলা হয় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী,ইউ.এস.সিক্রেট সার্ভিসের নেতৃত্বে এফবিআই,নিউ জার্সি স্টেট পুলিশ,ডিপ্লোমেটিক সিকিউরিটি সার্ভিস, টিএসএ,এটিএফ,সিআইএসএ,ফেমা ও সিবিপিসহ একাধিক সংস্থা সমন্বিতভাবে দায়িত্ব পালন করে।
বিশ্বের কোটি কোটি দর্শকের নজরে থাকা এই ম্যাচে কোনো বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই সফলভাবে আয়োজন শেষ হয়। কঠোর নিরাপত্তার পাশাপাশি দর্শকদের স্বাচ্ছন্দ্য,নিরাপদ প্রবেশ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করায় আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাপনা ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
বিশেষজ্ঞদের মতে,২০২৬ বিশ্বকাপ ফাইনালের এই নিরাপত্তা পরিকল্পনা ভবিষ্যতের আন্তর্জাতিক ক্রীড়া আসরের জন্য একটি কার্যকর মডেল হিসেবে বিবেচিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost