
নিজস্ব প্রতিনিধি:মোঃ হ্যাপি।
মদনপুরে বিশেষ অভিযানে উদ্ধার ৩ কেজি গাঁজা,আটক দুজনের বিরুদ্ধে রয়েছে একাধিক মাদক মামলা।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
পুলিশ জানায়,নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জামাল উদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মামুন ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল ২৮ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে অভিযান পরিচালনা করে।
অভিযানে মদনপুর ইউনিয়নের মদনপুর কবরস্থান সংলগ্ন আন্দিরপাড় কাওসার ফার্মেসির সামনে রাস্তা থেকে মো. রাকিব হাসান (২২) এবং আইনের সহিত সংঘাতে জড়িত এক ১৭ বছর বয়সী কিশোরকে ৩ কেজি গাঁজাসহ আটক করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী,পিসিপিআর যাচাইয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
বন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
All rights reserved © 2019
Leave a Reply