
ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী:
মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশ ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই মো.মনিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে কবির মল্লিক নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশ জানায়,গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
All rights reserved © 2019
Leave a Reply