
নিজস্ব প্রতিনিধি:
শীতলক্ষ্যা নদীতে ভাসমান জাহাজ থেকে অভিযান, রূপগঞ্জ থানায় মাদক আইনে মামলা।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুর আনুমানিক ৩টা ৪০ মিনিটে রূপগঞ্জ থানার মুড়াপাড়া-কাঞ্চন সড়কের শুকতারা ট্রান্সপোর্ট ঘাটের উত্তর পাশে শীতলক্ষ্যা নদীতে ভাসমান এমভি এনডিই-১৯ জাহাজে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি মো.নুরুল ইসলাম (৪০)। তিনি ফেনী জেলার পরশুরাম থানার বক্সমাহমুদ ইউনিয়নের নুরনীয়া (হাফেজ বাড়ি পূর্বপাড়া) এলাকার মৃত নুর নবীর ছেলে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের তথ্য অনুযায়ী,পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো.হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এবং ডিবির গ-জোনের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল মান্নানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ডিবি জানায়,গ্রেফতারকৃতের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া মাদকসহ সব ধরনের অপরাধ দমনে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
All rights reserved © 2019
Leave a Reply