
নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ।
বিশেষ অভিযানে ইয়াবা উদ্ধার,বিভিন্ন মামলার আসামিসহ ৮ জনকে আদালতে পাঠিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে ধর্ষণ,বিকাশ প্রতারণা,ডাকাতির প্রস্তুতি ও অপহরণ মামলার আসামিসহ মোট ৮ জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ এ.এস.এম তানভীন সিদ্দীকি (৩০) ও হিরা মনি খানম বর্ষা (২৮)-কে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া ধর্ষণ মামলার আসামি ফজলুল হক (৪০),বিকাশ প্রতারণা মামলার আসামি আমির হোসেন (২৫),পূর্বের ডাকাতির প্রস্তুতি মামলার আসামি হৃদয় হোসেন (৩০), পূর্বের অপহরণ মামলার আসামি বাদশা (২৭) এবং পুলিশ আইনের ৩৪ ধারায় মো.নিবির (২৪) ও মো.ফয়সাল (১৯)-কে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
All rights reserved © 2019
Leave a Reply