
নিজস্ব প্রতিবেদক :
যথাযোগ্য মর্যাদা ও দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নারায়ণগঞ্জে পালিত হয়েছে ১৬ জুলাই শহীদ দিবস। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে হাজীগঞ্জ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার (১৬ জুলাই) সকাল ৮টায় জেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ,জুলাই শহীদদের স্বজন, আহত জুলাই যোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো.রায়হান কবিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরা হয়।
জেলা প্রশাসক বলেন,২০২৪ সালের ১৬ জুলাই শহীদ আবু সাঈদসহ আন্দোলনে নিহতদের আত্মত্যাগ গণতন্ত্রের সংগ্রামকে আরও বেগবান করেছিল। তিনি শহীদ পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
এদিকে জেলা প্রশাসনের উদ্যোগে জেলার বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।
All rights reserved © 2019
Leave a Reply