
নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. আব্দুল্লাহ আল আমিন জেলার বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ৮ দফা দাবি তুলে ধরে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
সভায় তিনি বলেন,জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের স্থান স্থায়ীভাবে সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি চাষাঢ়া-সাইনবোর্ড সড়কে অটোরিকশা কেন্দ্রিক চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তিনি আরও বলেন,লিংক রোডে অবৈধ ময়লার ভাগাড়ের কারণে অপরাধ,মাদক বাণিজ্য ও বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা বৃদ্ধি পাচ্ছে। তাই দ্রুত ওই ভাগাড় অপসারণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
এ সময় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযান আরও জোরদার করা,কাশীপুর এলাকায় ক্যাবল চুরি রোধ এবং ডাকাত শহীদ গ্রুপের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান সংসদ সদস্য।
এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনের মামলাগুলোর আসামিদের দ্রুত বিচারের আওতায় আনা,রোলিং মিল থেকে নির্গত কালো ধোঁয়ার কারণে সৃষ্ট পরিবেশ দূষণ বন্ধ এবং খাল খননের নামে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
বক্তব্যের শেষে অ্যাড.আব্দুল্লাহ আল আমিন বলেন, দলমত নির্বিশেষে সবাই আন্তরিকভাবে কাজ করলে একটি সুন্দর, সমৃদ্ধশালী ও ইতিবাচক নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে তিনি সকলের সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতা কামনা করেন।
All rights reserved © 2019
Leave a Reply