1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

সোনারগাঁওয়ে মোবাইল দোকানে দুঃসাহসিক চুরি,১ কোটি টাকার মালামাল লুট,৯ পেশাদার চোর গ্রেপ্তার।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৬৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশের অভিযান, আদালতের নির্দেশে ২ দিনের রিমান্ড।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রিন্সিপাল১০০ শপিং মলের একটি মোবাইল ফোনের দোকানে প্রায় ১ কোটি টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা পেশাদার চোরচক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,মোবাইলি বাই আমিনুল টেলিকম’ নামের দোকানের তালা কেটে ১৪৪টি মোবাইল ফোন এবং নগদ ৬ লাখ ১০ হাজার টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে দোকান মালিক মামলা দায়ের করলে সোনারগাঁও থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে।
অভিযানে নারায়ণগঞ্জের কাঁচপুর,ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। তদন্তে জানা গেছে,গ্রেপ্তার ব্যক্তিরা আন্তঃজেলা পেশাদার চোরচক্রের সক্রিয় সদস্য এবং তাদের কয়েকজনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।
পুলিশ জানায়,আদালত গ্রেপ্তারকৃতদের প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost