
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
সোনারগাঁও থেকে রংপুরে পাঠানোর পথে আত্মসাৎ হওয়া ফ্রেশ কোম্পানির বিপুল পরিমাণ সয়াবিন তেল উদ্ধার করেছে সোনারগাঁও থানা পুলিশ। একই সঙ্গে এ ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক মো.আল আমিন গাজীকে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়,গত ৬ জুলাই মেঘনা ফ্রেশ কোম্পানির গঙ্গানগর কারখানা থেকে ৭৫০ কার্টন সয়াবিন তেল রংপুরে পাঠানো হয়। কিন্তু চালক নির্ধারিত ডেলিভারি পয়েন্টে পণ্য না পৌঁছে ট্রাকসহ উধাও হয়ে যান।
এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় ১০ জুলাই অভিযুক্তকে গ্রেপ্তারের পর তার স্বীকারোক্তি অনুযায়ী ঢাকার সাভারের আমিনবাজার এলাকা থেকে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন (প্রায় ১৩ টন) ফ্রেশ সয়াবিন তেল এবং একটি ট্রাক উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে,গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য কেউ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে
All rights reserved © 2019
Leave a Reply