1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

কটিয়াদীতে শফিকুল হত্যা,প্রধান আসামি গ্রেপ্তার,‘অপরাধী ছাড় পাবে না,নিরপরাধ হয়রানি হবে না’—ওসি

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২৬ বার পঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী এলাকায় চাঞ্চল্যকর শফিকুল ইসলাম হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ গুরুত্বপূর্ণ আলামতও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (৮ জুলাই) দুপুরে কটিয়াদী মডেল থানা কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম।
তিনি বলেন,তথ্য-প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে বাবুল মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে।
ওসি জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িত অন্যদের শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করছে। তিনি বলেন,অপরাধী কেউ ছাড় পাবে না,আবার নিরপরাধ কাউকেও হয়রানির শিকার হতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন,সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো থেকে বিরত থাকতে হবে এবং তদন্তে সহযোগিতার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost