1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৪৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া আরাজি ডাংঙ্গী পুকুর এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবাসহ সুমন ওরফে ঝালাই সুমন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার (৭ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানায়,তার কাছে মাদক বিক্রির উদ্দেশ্যে রাখা ১ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেফতারকৃত সুমনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost